অনেক তো চষে দেখলাম – আর যাই হোক
মৃত্যুর সাথে অভিমান সাজে না
চলে না বিদ্রোহ
বরং মৃত্যুকে আঁকড়ে ধরে শোয়া যায় তার পাশে
বিভোর রতিক্রিয়া – শুধু এক
উলঙ্গ মৃত্যুর বুকে মুখ গুঁজে
তার চোখে চোখ রেখে পিচুটি টুকু মুছে
তলপেটে হাত রেখে
চাদরের আশেপাশে কস্তুরী ছড়িয়ে
মহাকালের কোলে মাথা পেতে কানে কানে
বলা যাবে
কালপুরুষ –
আমরা একাধারে
মৃত্যুর / প্রণয়ী — আর সন্তান ও বটে